বইমেলায় রিক্তা রিচির কবিতার বই ‘আমাকে লিখে রাখো’
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
অমর একুশে বইমেলায় ‘দেশ পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছে কবি রিক্তা রিচির চতুর্থ কবিতার বই ‘আমাকে লিখে রাখো’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলার ৪১৭, ৪১৮, ৪১৯নং স্টলে পাওয়া যাচ্ছে।
রিক্তার এই বইটিতে রয়েছে ৫৩টি কবিতা। তার কবিতায় রয়েছে গভীর জীবন দর্শন, আকুতি ও আবেদন। আছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দহনের কথা, সমসাময়িক বাস্তবতা, প্রেম, জীবন-যাপন, বিষাদ ও দ্রোহের কবিতা। আছে করোনাকালের ওঙ্কারও। বইটিতে বাস্তবতা ও বিভিন্ন অসঙ্গতিকে উপমা, প্রতীক ও ইঙ্গিতের আঁচে সুষ্পষ্ট করে তোলা হয়েছে। মোটকথা সমাজ-বাস্তবতা-ব্যক্তিজীবনের কোমল ও কঠোর বয়ানও রয়েছে।
রিক্তা রিচির কবিতা নিয়মিত প্রকাশিত হয় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিনগুলোতে। পড়াশুনা শেষ করে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি সহসম্পাদক হিসেবে কর্মরত আছেন সমকাল পত্রিকায়।
২০১৬ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই ‘যে চলে যাবার সে যাবেই’। ২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় কবিতার বই ‘বাতাসের বাঁশিতে মেঘের নূপুর।’ ২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার তৃতীয় কবিতার বই ‘রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট।’
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




